Poisson distribution এবং Exponential distribution-এর মধ্যে একটি useful connection আছে।
Poisson process-এর ক্ষেত্রে:
Poisson প্রশ্ন করে:
নির্দিষ্ট time interval-এ কয়টি event ঘটবে?
অন্যদিকে Exponential প্রশ্ন করে:
পরবর্তী event-এর জন্য কতক্ষণ wait করতে হবে?
অর্থাৎ Poisson event count model করে, আর Exponential সাধারণত event-এর মধ্যকার waiting time model করে।
Probability density:
$$f(x) = \lambda e^{- \lambda x}$$যেখানে $x \geq 0$ এবং $\lambda > 0$।
Mean
$$E\lbrack X\rbrack = \frac{1}{\lambda}$$Variance:
$$\text{ Var}(X) = \frac{1}{\lambda^{2}}$$ধরুন average rate:
$$\lambda = 2$$orders per minute।
তাহলে average waiting time:
$$E\lbrack X\rbrack = \frac{1}{2} = 0.5\text{ minute }$$অর্থাৎ average 30 seconds।
Memoryless Property
Exponential distribution-এরও memoryless property আছে।
আপনি ইতিমধ্যে 5 minute wait করেছেন—এই information ideal exponential model-এ future waiting time distribution পরিবর্তন করে না।